শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মায় জেলেদের জালে ধরা পড়ল ২৫ কেজির বাগাড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

পদ্মা নদীতে জেলেদের জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে মানিকগঞ্জের বাল্লা এলাকার পদ্মায় জেলে রঞ্জিত হালদার মাছটি ধরেন।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে রঞ্জিত দৌলতদিয়াঘাটে নেন। পরে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান এক হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে রঞ্জিত হালদার জানান, প্রতিদিনের মতো তারা শনিবার সারারাত পদ্মায় জাল ফেলে মাছ শিকারের চেষ্টা করেন। কিন্তু কোনো মাছের দেখা মেলেনি। শেষে রোববার সকাল ৮টার দিকে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রিও করেছি ভালো দামে।এতে আমরা খুব খুশি।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে কিনে এনেছি। কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে পরিচিতজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD