শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৮০ কেজির বাগাড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ৮০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

বুধবার ভোররাতে উপজেলার হলদিয়া সিংগার হাটি গ্রামের মো. জহিরের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, সকাল ৬টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশে মাওয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে ওই আড়তে ভিড় জমায়।

আড়তে ৮০ কেজি ওজনের এ মাছটির দাম ওঠে ৫৫ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এই দামে ডাকে কিনে নেন।

পাইকারী মাছ বিক্রেতা মো. মোখলেছুর রহমান জানান, ৮০ কেজি ওজনের বাগাড় মাছ সচরাচর পদ্মায় মেলে না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইর মাছ আমরা দেখিনি।

মাছটি ঢাকার পাইকারদের কাছে বিক্রি করবেন বলে জানান মোখলেছুর রহমান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD