শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির কাতল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ।

বৃহস্পতিবার ভোরে জেলে এরশাদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়ৎ থেকে ১১০০ টাকা কেজিদরে ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনে নেন সুমাইয়া মৎস্য আড়তের ব্যবসায়ী মো. সোহেল মোল্লা। মাছটি একনজর দেখার জন্য ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেন।

এ ব্যাপারে ৫নং ফেরিঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, বৃহস্পতিবার ভোরে পদ্মা নদী থেকে এরশাদ হালদারের জালে ১৭ কেজি ওজনের কাতল মাছ ও বিশাল আকারের একটি ঢাই মাছ ধরা পড়ে।

পরে মাছ দুটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ১১০০ টাকা কেজিদরে মোট ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনি। এ সময় ২৩০০ টাকা কেজিদরে ওই ঢাই মাছটিও আমি ক্রয় করি। এখন মাছগুলো বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমানে পদ্মা নদীর আরিচার-মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে বলে জানান ওই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD