বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

পদ্মায় নৌকাডুবি: ১১ জন উদ্ধার, ২ জন নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১১ জন উদ্ধার হলেও এখনও পর্যন্ত দু’জন নিখোঁজ রয়েছে। তারা হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’র বিবিএ বিভাগের শিক্ষার্থী সূচনা ও চার বছর বয়সী শিশু রিমন। তাদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে, ঢাকা থেকে বেড়াতে আসা ১৩ জন দল ছোট একটি নৌকা নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে নবগঙ্গা ৫ নম্বর বাধের কাছে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা সাত জনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আরও চারজনকে জীবিত উদ্ধার করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD