শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পরিবার নিয়ে ফ্রান্সের পথে লিওনেল মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে পরিবার নিয়ে ফ্রান্সের পথে লিওনেল মেসি।

ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানিয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই প্যারিসে পৌঁছাবেন আর্জেন্টাইন সুপারস্টার।

মঙ্গলবার বার্সেলোনার এয়ারপোর্ট থেকে পরিবার নিয়ে ফ্রান্সের পথে রওনা দিয়েছেন মেসি।

মেসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস।

সেখানে দেখা যায় তিন ছেলে সিরো, মাতেও ও থিয়েগো মেসি এবং স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে নিয়ে একটি কালো গাড়ি থেকে নামছেন লিওনেল মেসি। পরে দেখা যায় তাদের সঙ্গে আছেন মেসির বাবা ও তার অ্যাজেন্ট জর্জে মেসি।

বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি মেসির জন্যই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার মঙ্গলবারের জন্য ভাড়া নিয়েছে পিএসজি।

এর আগে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে যান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

হয়তো মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতেই মঙ্গলবারের জন্য আইফেল টাওয়ারটি ভাড়া করেছে প্যারিসের ক্লাবটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD