বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

পরীমণির ছেলের জন্মদিনে শাকিবের প্রতিষ্ঠান থেকে উপহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

পেশাগত ও ব্যক্তিগত জীবনের সকল খবরই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন পরীমণি। সুখ-দুঃখ ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। এবার সেখান থেকেই জানা গেল পরীপুত্র পুণ্যর জন্মন্দিনে উপহার এসেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক ও হারল্যান স্টোর থেকে।

নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, পূণ্য রিমার্ক থেকে উপহারটা পেয়েছে।

সেখানে দেখা গেছে, শাকিব খানের রিমার্ক ও হারল্যান স্টোর থেকে আসা বার্থ ডে লেখা একটি বড় উপহারের বাক্স। সেটি খুলতে বেশ ব্যস্ত ছোট্ট পুণ্য। বাক্সের ওপরর অংশ খুলতেই বেরিয়ে আসে একটি লাল রঙের খেলনা গাড়ি। জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে
গাড়িতে উঠে চালাতে শুরু করে পরীর ছেলে পূণ্য।

গত ১০ আগস্ট জন্মদিন ছিল পরীমণির ছেলের। এ দিন দুই বছরে পা রেখেছে একরত্তি। ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। সেখানে লিখেছিলেন, ‘আজ (১০ আগস্ট) আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কতো কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে
ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’

আনন্দের এই দিনে প্রয়াত নানার অভাববোধ করছিলেন পরীমণি। লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD