শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

পরীমনিকে প্রেমের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩

ঈদুল আজহার কয়েক দিন পার হয়ে গেলেও ঘরে ঘরে ঈদের আমেজ এখনো শেষ হয়নি। একই সঙ্গে টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকে ঈদ আড্ডা নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তারকাদের আড্ডা ঈদপরবর্তী আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এ সময় আশরাফুলের কাছে জানতে চাওয়া হয় আপনি কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব করেছেন? প্রশ্নোত্তরে সাবেক অধিনায়ক বলেন, না আমি কখনো মেয়েদের প্রস্তাব দিইনি। পছন্দ হয়েছে, তার পর সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। প্রথম দেখাতেই ভালো লেগেছে। তার পরই বিয়ের প্রস্তাব দিয়েছি; কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। মূলত ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল আমার স্ত্রীর সঙ্গে।

অনুষ্ঠানের একপর্যায়ে বসে থাকা আশরাফুলকে মঞ্চে দাঁড়াতে অনুরোধ জানান উপস্থাপক। অন্যদিকে পাশে বসে থাকা পরীমনিকে মঞ্চের সামনে আসতে বলেন। এর পর পরীমনির কাছে প্রেমের প্রস্তাব দিতে বলা হয় সাবেক অধিনায়ক আশরাফুলকে।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, মঞ্চের মধ্যে পরীমনি হেঁটে আসছেন। এ সময় আশরাফুল পরীমনিকে বলছেন, ভালো আছেন? প্রশ্নোত্তরে পরীমনি বলেন, হ্যাঁ ভালো আছি। তার পর আশরাফুল বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে তো? আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে।

এ সময় পরীমনিকে কোনো উত্তর না দিয়ে নীরব থাকতে দেখা যায়।

উপস্থাপক পরীমনিকে জিজ্ঞেস করেন, জীবনে প্রস্তাব দেওয়ার চেয়ে পেয়েছেন বেশি মনে হয়? জবাবে পরীমনি বলেন, প্রস্তাব পেয়েছি আবার পছন্দ হলে প্রেমের প্রস্তাব দিয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD