বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রির অভিযোগে আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে ইব্রাহিম (২১) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকেলে কামরাঙ্গীরচর থানাধীন সিলেট্টি বাজার আহসানবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১০।

ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ইব্রাহিমের কাছ থেকে ১টি হার্ডডিস্ক, ১টি কম্পিউটারের সিপিইউ, ১টি মনিটর, কী বোর্ড-মাউস, মেমরী কার্ড ও কার্ড রিডার জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, তিনি পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয় চক্রের সদস্য। বেশ কিছদিন ধরে কম্পিউটার ব্যবসার আড়ালে কম্পিউটারে মাধ্যমে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রি করছিলেন। আটক ইব্রাহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD