সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :

পাঁচ রুটে স্থগিত বিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারি করোনার কারণে আন্তর্জাতিক পাঁচ রুটে আসছে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জানা গেছে, করোনার কারণে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে ফ্লাইট স্থগিতই থাকছে বিমানের। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেয়া হবে।

গেলো মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও কয়েকটি রুট ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চালানো বন্ধ করে দেয়।

পরবর্তীতে করোনার প্রকোপ কমলে কিছু দেশের সঙ্গে ফ্লাইট চালানো শুরু করে বিমান। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান।

এর আগে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করে বিমান। সবশেষ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়াল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD