রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি

পাঁচ লাখ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

সেন্টমার্টিনের বঙ্গোপসাগর থেকে পাঁচ লাখ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আটককৃতরা হলেন- আব্দুস শুকুর (২৮), মো জাহিদ হোসেন (৩৫), আবদুল মোনাফ (৪৫), নুর আলম (৪১), মো. আমান উল্লাহ (৩৩), মো. মহরম আলী (৫০) ও আব্দুল পেডাম (২৩)।

এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।

তিনি জানান, রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে কোস্ট গার্ডের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে কোস্ট গার্ড সদস্যের একটি দল অবস্থান করেন। কিছুক্ষণ অবস্থানের পর কোস্টগার্ড সদস্যরা একটি কাঠের ট্রলার আসতে দেখলে থামানোর সংকেত দেন। ইয়াবা পাচারকারীরা সংকেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে ট্রলারসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করে। এরপর কাঠের ট্রলার তল্লাশি করে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল ইসলাম বলেন, মাদকপাচার রোধে নাফ নদী ও বঙ্গোপসাগরে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD