শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘পাকিস্তানের বাংলাদেশি সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ম্যাচে কারা পাকিস্তানকে সমর্থন করেছে তা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত করে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা কোনোভাবেই শোভন নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রবিবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দুটি ম্যাচ শেষ হয়েছে ইতোমধ্যে। ম্যাচগুলোতে পাকিস্তানি সমর্থকদের গ্যালারিতে পতাকা ওড়াতে দেখা গেছে। এ নিয়ে চলছে আলোচন-সমালোচন।

বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। একটা দলকে যেকেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলার দিন অন্য দলকে সাপোর্ট করা শোভনীয় মনে হবে না। আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন। আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেব। তারা বাংলাদেশের নাগরিক কি না, আমিও ঠিক জানি না। শুনলাম, আমরা বসে দেখবো ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD