শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তানে করোনার চতুর্থ ঢেউ জুলাইয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

আগামী জুলাই মাসে পাকিস্তানে করোনা মহামারির চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে। শুক্রবার দেশটির করোনা টাস্কফোর্সের এক শীর্ষ কর্মকর্তা এই সতর্কবার্তা দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী ও ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) প্রধান আসাদ উমর জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে রোগের মডেল বিশ্লেষণ করে এনসিওসি তাদের পর্যালোচনায় চতুর্থ ঢেউয়ের সম্ভাবনার কথা জানিয়েছে।
তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে কঠোর না হলে এবং শক্তিশালী টিকাদান কর্মসূচি অব্যাহত না রাখলে আগামী জুলাই পাকিস্তানে চতুর্থ ঢেউ দেখা দেবে।’
গত এপ্রিলে পাকিস্তানে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানে। এপ্রিলের মাঝামাঝি দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ হয়।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে এক হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ৯০৭ এ পৌঁছলো। ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ জন আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ২১ হাজার ১৫২।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD