শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তান যে দল নিয়ে বাংলাদেশে আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

২০১৫ সালের পর আবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা পাকিস্তান ১৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে। তিনটি টি-টোয়েন্টির পর দুইটি টেস্ট খেলবে বাবর আজমের দল।

বাংলাদেশ সফরের জন্য সোমবার ১৮ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । মোহাম্মদ হাফিজ বাদে বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জনই আছেন দলে। যুক্ত হচ্ছেন ইফতিখার আহমেদ, হায়দার আলি, খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানি। টেস্ট স্কোয়াড কিছুদিনের মধ্যেই ঘোষণা করতে পারে পিসিবি।

১৯, ২০ ও ২২ নভেম্বর দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মিরপুরে। এরপর ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে, ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে। দুই দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে এই সিরিজ দিয়ে।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শোয়েব মালিক, হায়দার আলি, উসমান কাদির ও শাহনাওয়াজ দাহানি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD