শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

পাঠানের ধারেকাছে নেই! দর্শকদের ‘জান’ হতে পারলেন না ভাইজান?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

শনিবার দেশজুড়ে পালিত হবে খুশির ইদ। তার ঠিক আগের দিন ভক্তদের ইদি দিয়ে দিয়েছেন ভাইজান। শুক্রবার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। চলতি বছরের অন্যতম চর্চিত ছবি এটি।

করোনা কাঁটা অতিক্রম করে নতুন করে বক্স অফিসে ঝড় তোলার আশায় ভাইজান। তাঁর দুটি শেষ রিলিজ ‘রাধে’ এবং ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ বক্স অফিসে দাগ কাটতে ব্যর্থ। তাই এই ছবির বক্স অফিস ফলাফলের দিকে তাকিয়ে সকলেই। পাঠান ঘিরে যে উন্মাদনা চোখে পড়েছিল, তার ছিটে ফোঁটাও দেখা যায়নি এই ছবিকে ঘিরে। অ্যাডভান্স বুকিং-এর পরিসংখ্যান সেই ইঙ্গিত আগেই দিয়েছিল। সেইমতোই মুক্তির প্রথম দিন সেভাবে নজর কাড়তে ব্যর্থ ‘কিসি কা ভাই কিসি কা জান’। প্রাথমিক ট্রেন্ড বলছে প্রথম দিন এই ছবির কালেকশন থাকবে ১৪-১৫ কোটির আশেপাশে। যা নিঃসন্দেহে সন্তোষজনক। তবে সালমান খানের ছবির নিরিখে আশানুরূপ নয়। তাই প্রত্যাশাপূরণে সফল হয়েছেন ভাইজান, এমনটা বলা যাবে না।

সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল, এই ছবি সেভাবে সমালোচকদের মনে দাগ কাটতে পারেনি। সালমান-পূজার রসায়ন এক্কেবারে ফিকে, গল্পের প্রেক্ষাপট গতে বাঁধা। ছবির একমাত্র ভরসা সালমান খানের ক্যারিশ্মা। শনিবার ইদের দিন ছবির কালেকশন একলাফে বাড়বে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সেই কালেকশন কি যথেষ্ট হবে এই ছবির ভাগ্য বদলানোর জন্য? প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে।

করোনা পরবর্তী সময়ে সেভাবে সাফল্যের মুখ দেখেনি বলিউড। এরই মাঝে রেকর্ড গড়েছে পাঠান। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকানো এই ছবির প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। তার ধারেকাছেও পৌঁছাতে পারেননি ভাইজান। পরিচালক ফারহাদ সামজির এই ছবি দেশের ৪৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। ছবির শো সংখ্য়া প্রায় ১৬০০০, তা সত্ত্বেও ম্যাজিক দেখাতে পারলেন না সালমান। ছবিতে সালমান ছাড়াও দেখা মিলেছে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি, জগপতি বাবুদের। ক্যামিও অ্য়াপিয়ারেন্সে দেখা মিলেছে রাম চরণের।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে সফল হননি সালমান। কিসি কা ভাই কিসি কি জান-এর যা ওপেনিং কালেকশন, তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বক্স অফিসে সুনামি আনতে টাইগারই ভরসা সালমানের। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা টাইগার সিরিজের তিন নম্বর ছবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD