সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

পাবনায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

ছাগল নিয়ে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় হামিদা খাতুন (৪৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ট্রেনে কাটা পড়ে মারা যায় সঙ্গে থাকা দুটি ছাগল।

সোমবার সন্ধ্যায় পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রামের বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হামিদা খাতুন বড় গুয়াখড়া গ্রামের ছকির উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ঢাকা-ঈশ্বরদী রেলপথের রামের বিল এলাকায় রেল লাইনের পাশে দুটি ছাগল বেঁধে রেখেছিলেন হামিদা খাতুন। সন্ধ্যা ৬টার দিকে ওই দুই ছাগল নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান হামিদা খাতুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD