শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাবনায় ২৫টি দোকান-বাড়িতে আগুন, ৩ পুলিশ সদস‌্য আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

পাবনায় ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে বকুল শেখের দাফন শেষে ফেরার পথে পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় অন্তত ২০টি দোকানপাট ভাঙচুর, লুটপাট করে তারা। এছাড়াও পাঁচটি বাড়ি ও গোউাউনে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে তিন পুলিশ কনস্টেবল আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, আরিফপুর কবরস্থানে নিহতের দাফন শেষে মুসুল্লিরা ফেরার পথে অনন্ত বাজার এলাকায় আসার পর কিছু দুষ্কৃতিকারী, যাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল, তারা ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD