শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি আন্তর্জাতিক যাত্রীদের স্বীকৃতিতে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আঞ্চলিক এয়ারলাইনগুলোর একটি ইউএস-বাংলা হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

পায়রায় এলো আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে এমভি ‘ওয়াই এম সামিট’ নামের একটি বিদেশি জাহাজ এসেছে। মার্শাল আয়ল্যাান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এসেছে।

সোমবার সকালে এটিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হয় এবং সেখানে পুরোপুরি কয়লা খালাস করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পায়রাবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।

তিনি জানান, রোববার বিকালে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে। ৯ দশমিক ৫০ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯০ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এ জাহাজটি এদিন সকালে আউটার অ্যাঙ্কোরেজে ভিড়ে। পরে বিকালে ইনারে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, কয়লা সংকটের কারণে টানা ২০ দিন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি ‘এ্যাথেনা’ জাহাজ পায়রাবন্দরে আসে। ওই কয়লা খালাসের পর ২৫ জুন থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট পুনরায় চালু করা হয়।

পরে ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে জাহাজ ‘প্যাভো ব্রেভ’ পায়রাবন্দরে আসে। ৬ জুলাই আসে ৩৬ হাজার ৬০০ টন কয়লাবাহী জাহাজ এমভি ‘জাডোর’। এবার কয়লা আসার মধ্য দিয়ে চতুর্থবারের মতো জাহাজ এলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD