বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পালাবার পথ নেই এসআই আকবরের, পঞ্চগড় সীমান্তে কঠোর সর্তকতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

সিলেটের বন্দর বাজার থানা পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এসআই আকবরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির পর থেকেই পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন সীমান্ত বিজিবি সদস্যদের টহল জোরদার ও তৎপরতাসহ নজরদারি বৃদ্ধি করার চিত্র দেখা গেছে।

তবে করোনাভাইরাসের কারণে পঞ্চগড়ের বাংলাবন্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারতে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় কেউ ইমিগ্রেশন দিয়ে পার হয়ে ভারতে যেতে পারবে না বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আনিসুর রহমান জানান, যাতে করে পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন পার না হতেই পারে তাই আমরা সব সময় পুরো সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছি। কোনো অপরাধী বা ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত ব্যবহার করতে না পারে তার জন্য আমাদের টহল জোরদার করেছি।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর মধ্যরাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD