রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গি গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তারা হলেন— ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সিটিটিসি সূত্র জানায়, বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেল সোয়া ৪টার দিকে মুহুর্মুহু ইট-পাটকেল ছুড়তে ছুড়তে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন হামলাকারীরা। এ সময় পেট্রোল বোমা মারা হয়। কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দীদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেন। এরপর একে একে ৮২৬ বন্দী পালিয়ে যান। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫০টি গুলি লুট করা হয় বলে জানা গেছে। পালিয়ে যাওয়া ২১৬ জন বন্দি গত দুই দিনে আত্মসমর্পণ করেছেন বলে জেলা কারাগার সূত্রে জানা গেছে। কারাগারে হামলায় জড়িত সন্দেহে বুধবার দুপুর পর্যন্ত ২১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD