রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

পালিয়ে যাওয়া কয়েদি বাবুবাজার থেকে উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পলাতক আসামি মিন্টু মিয়াকে (২৮) বাবুবাজার ব্রিজের নীচ থেকে উদ্ধার করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম।

তিনি জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়া হ্যান্ডকাপসহ রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। এসময় ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে।

এরআগে শনিবার (২৯ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া পালিয়ে যায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD