শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পায়ুপথে বাতাস ঢুকিয়ে পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

মানিকগঞ্জের সদর উপজেলায় একটি পোশাক কারখানার পরিচ্ছন্নতাকর্মীকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ কারখানার চার পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত পরিচ্ছন্নতাকর্মী মো. জুলহাসের (৩৯) বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুস সামাদ। তিনি সদর উপজেলার চান্দিরচর গোলড়া এলাকায় আকিজ টেক্সটাইল মিলে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চার সহকর্মী কারখানার কম্প্রেসার যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে জুলহাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জুলহাসকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। জুলহাসের স্বজনরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

ভাস্কর সাহা আরও বলেন, ‘গতকাল রাতে জুলহাসের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে কারখানার চার শ্রমিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে চার আসামি—বিজয় হোসেন, সোহেল রানা, লাবু মিয়া ও সমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD