সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

পিএসসির ৪০৯ জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রোববার রাতে অ্যানেসথেসিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট পদে ষষ্ঠ গ্রেডে ৪০৯ জনকে সুপারিশ করে এ ফল প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরের প্রার্থীদের মেধাক্রম অনুসারে কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ প্রদান করা হলো।’

পিএসসির সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে অথবা দুর্নীতি বা সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পাওয়া গেলে সেই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে প্রার্থীকে ফৌজদারি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD