শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুরুষরা গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

অনলাইনে যেকোনো বিষয় অনুসন্ধানের জন্য গুগল সার্চ বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়। গুগল বিলিয়নেরও বেশি ওয়েব পাতার সূচি রাখে যাতে ব্যবহারকারীরা যে তথ্য খুঁজছে তা পায়।

তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই সময়ে অনেকের কৌতুহলের বিষয়ের সমাধানের অন্যতম মাধ্যম গুগল।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গুগলের অন্ধভক্তের সংখ্যা নেহাত কম নয়। তা সে স্বাস্থ্য বিষয়ে কোনও জিজ্ঞাসা হোক বা ঘর সাজানো। অনেকেই দিন-প্রতিদিন প্রতিটা সমস্যা সমাধানের জন্য গুগলের সাহায্য নিয়ে থাকেন। frommars.com-এর একটি গবেষেণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখে নিন পুরুষরা গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করেন।

৬৮ হাজার ৬০০ জন লোক গুগলে অনুসন্ধান করেছিলেন শীঘ্রপতন আদৌ পুরুষত্বহীনতার লক্ষণ কি না।

৬৮ হাজার ৪০০ জন লোক গুগলে অনুসন্ধান করেছিলেন শেভ করলে গালের দাড়ির বৃদ্ধি আরও বাড়ে কি না।

৬১,২০০ পুরুষ সার্চ করেছেন স্তন ক্যানসার আদৌ কি পুরুষদের হয়?

টুপি পরলে বা চুলে ঝুঁটি বাধলে বা বেনী করলে চুল বেশি ঝরে কি না, তা সার্চ করেছেন ৫২, ১০০ জন।

৫১ হাজার পুরুষ সার্চ করেছেন ব্যায়ামের পর কী পরিমাণে এবং কী কী প্রোটিন খাওয়া উচিত।

সম্প্রতি frommars.com-এর পক্ষ থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও এই সার্চ করা জিনিসের বেশিরভাগটাই মিথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসা বিষয়ক গবেষকরা বলছেন, গুগল থেকে পাওয়া তথ্য অন্ধভাবে অনুসরণ করে প্রতি বছর সমস্যায় পড়েন ১ মিলিয়নের বেশি মানুষ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD