শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

পুরো শরীর নাকি ‘প্লাস্টিকের তৈরি’, নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন মৌনী রায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজের সৌন্দর্যে শান দিতে শরীরে ছুরি-কাঁচি চালিয়েছেন— এমন তারকার সংখ্যা কম নয়। বলিউডে কান পাতলে ভেসে আসে এমন অজস্র নাম। অভিনেত্রী শ্রীদেবী থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া—দীর্ঘ এ তালিকা। সেই তালিকারই অন্যতম নাম অভিনেত্রী মৌনী রায়। তার শরীরের অধিকাংশই নাকি ‘প্লাস্টিকের তৈরি’। অতিরিক্ত অস্ত্রোপচার তাকে কুৎসিত করে তুলেছে বলেও কটাক্ষ করে বলেছেন নেটিজেনরা। এবার সেই প্রসঙ্গে অনুরাগীদের পাল্টা জবাব দিলেন মৌনী রায়।

‘হেয়ারলাইন কারেকশন’, ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’, ‘লিপ জব’— নিজেকে বাহ্যিকভাবে আরও সুন্দর করে তুলতে চেষ্টার খামতি রাখেননি অভিনেত্রী মৌনী রায়। তার ‘লিপ সার্জারি’ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। অস্ত্রোপচারের আগে তার ঠোঁটের গড়ন ছিল একেবারে পাতলা ও সরু। ক্যারিয়ারের প্রথম দিকের কিছু ধারাবাহিকে অভিনয় করার সময় মৌনীর ঠোঁট আলাদা করে চোখে পড়ত না। তবে তার পরেই বদল আসে ঠোঁটে। মোটা ও ফোলা ঠোঁটে মৌনীর সৌন্দর্য আরও ধারালো হয়ে ওঠে।

আর এ নিয়ে এখন তাকে শুনতে হচ্ছে তার শরীরের অধিকাংশই নাকি প্লাস্টিকের তৈরি। অতিরিক্ত অস্ত্রোপচারই তাকে ‘কুৎসিত’ করে তুলেছে—এমন অভিযোগ করেছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। কেউ বলেছেন, অন্তত কোনো ভালো চিকিৎসকের কাছে যেতে পারতেন।

এর আগে মৌনী বিভিন্ন সময় জানিয়েছেন, ধনুকের মতো ভ্রু চাই তার। অভিনেত্রী নাকি ‘ব্রাও লিফট’ করান। এটা মূলত ভ্রুর সৌন্দর্য বাড়ানোর অস্ত্রোপচার। বিদেশে গিয়ে নাকি স্তনযুগলের অস্ত্রোপচারও সেরেছেন তিনি। তারপর থেকে ক্যারিয়ারের শুরুর দিকের মৌনীর সঙ্গে এখনকার মৌনীর কোনো মিল খুঁজে পান না নেটিজেনরা।

তবে এই প্রথম নয়, এর আগেও লাগাতার তার অস্ত্রোপচার নিয়ে প্রশ্ন উঠেছে। আগে অবশ্য মৌনী রায় জানিয়েছিলেন, তিনি নেতিবাচক কথায় পাত্তা দেন না। তবে এবার চুপ থাকলেন না অভিনেত্রী। ট্রলারদের কড়া জবাব দিয়ে মৌনী রায় বলেন, জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ। আচ্ছা চললাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD