শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশের কোলে চড়ে ভোট বুথে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

দুই বছর ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী আব্দুল জলিল (৭০)। তবুও পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভ্যানে চেপে ভোটকেন্দ্রে আসেন তিনি। কিন্তু ভ্যান থেকে আর বুথে যেতে পারছিলেন না তিনি।

এসময় কেউ সাহায্যে এগিয়ে আসেন দুই পুলিশ সদস্য। অসুস্থ বৃদ্ধকে কোলে করে বুথ পর্যন্ত নিয়ে ভোট প্রদান করিয়ে আনেন তারা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের চলমান ইউপি নির্বাচনে হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের কামার পুকুর কেন্দ্রে পুলিশের এই মানবিকতা চোখে পড়ে।

হাইওয়ে পুলিশ কনস্টেবল রাসেল মাহমুদ ও রফিকুল ইসলাম বাবু নামের এই দুই পুলিশ সদস্য সেসময় কামার পুকুর ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিলেন।

অসুস্থ আব্দুল জলিল জানান, আমি প্যারালাইজড বলে হাঁটতে পারিনা। তাই ভ্যান থেকে নেমে বুথের ভবনে ঢুকতে পারছিলাম না। অনেকটা সময় বসে ছিলাম। কেউ সাহায্যে এগিয়ে আসেনি। এ অবস্থায় আমি হয়তো হতাশ হয়ে ফিরে যেতাম। কিন্তু এই পুলিশ সদস্যরা আমাকে ভোট দিতে সহযোগিতা করায় আমি ভোট দিতে পেরেছি।

কনস্টেবল রাসেল বলেন, আমি বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছিলাম। এই বৃদ্ধ মানুষটা ভ্যানে বসে ভোট কেন্দ্রের দরজায় তাকিয়ে আছে। কখনো দেখছি কেউ কেউ তার সঙ্গে কথা বলে চলে যাচ্ছে। তখন বৃদ্ধ ভোটারের কাছে গিয়ে কথা বলি। সমস্যার বিষয়টি বুঝতে পেরে তাকে কোলে তুলে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করি।

ভোট দিতে আসা রাজ্জাক বলেন, পুলিশের এই মানবিকতায় আমরা সবাই মুগ্ধ হয়েছি। পুলিশ যে সত্যি জনগণের সেবক তার প্রমাণ রাখলেন তারা।

কামার পুকুর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামসুজ্জামান পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, ভোট কেন্দ্রে অনেক সময় এমন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটাররা আসেন। তাদেরকে সহযোগিতা করার জন্যে নির্দিষ্ট কেউ থাকেনা। এক্ষেত্রে অনেক সময় আমরাই সহযোগিতা করার চেষ্টা করি। বৃদ্ধের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি। পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD