শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশের গুলিতে ৯ পোশাক কর্মী আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বতের সামনে বকেয়া বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে সড়কে আন্দোলনে নেমেছেন গার্মেন্টস শ্রমিকরা।এ সময় পুলিশের গুলিতে ৯ পোশাক কর্মী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- আমিনা (২৭) নাহিদা (২২) আনোয়ারা (২৫) আনজিলা (২৬) হোসনা আরা (২৭) পারভিন আক্তার (২৮) হাসিনা বেগম (৪০) অঞ্জনা আক্তার (৩০)।

ঢামেকে আহতদের নিয়ে আসা গার্মেন্টস শ্রমিক ফারুক আহমেদ বলেন, সকাল ১১টায় তেজগাঁওয়ের তিব্বত এলাকায় অ্যাপারেল স্টিচ লিমিটেডে আমরা শ্রমিকরা আমাদের বেতন-বোনাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করি। আমরা মালিকের লোকের সঙ্গে কথা বলার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে পুলিশ আমাদের ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় অনেকেই। পরে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধসহ আহত নয়জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD