নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ বুধবার সকালে পানিতে ডুবে তৌহিদ মিয়া (৪) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের শাহীন মিয়ার ছেলে।
স্থানীয় পল্লী চিকিৎসক এমদাদুল হক জানান, আজ সকালে তৌহিদ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এরপর অপর এক শিশু তৌহিদকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।