সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

পোশাক শ্রমিকদের বোনাস নিয়ে সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

 

ঈদের আগে পোশাকশ্রমিকদের মূল বেতনের ৫০ শতাংশ ঈদ বোনাস হিসেবে পরিশোধ করতে বলেছে সরকার। বাকি ৫০ শতাংশ ঈদের পরে পরিশোধ করতে হবে।

গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সচিবালয় কার্যালয়ে তার সভাপতিত্বে কারখানার মালিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে তিন পক্ষের প্রতিনিধিরা ঈদের আগে বোনাস হিসেবে মূল বেতনের ৫০ শতাংশের বিষয়ে একমত হন।

তবে মূল বেতনের বাকি ৫০ শতাংশ পরে বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানান শ্রমিক অধিকার সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক চায়না রহমান।বৈঠকের পর তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। আমরা শ্রম আইন অনুযায়ী বোনাসের দাবি জানিয়েছিলাম। সে অনুযায়ী, উত্সব বোনাস এক মাসের মূল বেতনের সমান।’

তিনি আরও জানান, ত্রিপাক্ষিক বৈঠকে এক মাসের মূল বেতনের সমান বোনাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থ প্রদান করা হবে দুই দফায়।

তবে যারা পুরো বোনাস দিতে পারবেন, তারা পুরোটাই দেবেন। আর যারা একসঙ্গে পুরোটা দিতে না পারবেন, তারা অর্ধেকটা দেবে। বাকি অর্ধেক আগামী ছয় মাসে সমন্বয় করে পরিশোধ করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছ।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD