শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পোস্টার ছেঁড়ার অভিযোগ সাক্কুর, কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। আর নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা সাক্কুর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। শনিবার দুপুরে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ তুলে ধরেন।

এ সময় সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সব অন্তরায় দূর করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

শনিবার দুপুরে তিনি নগরীর চকবাজার দেশওয়ালি পট্টি, কাপুড়িয়াপট্টি রাজগঞ্জসহ নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন।

এদিকে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার যথাসময়ে নগরীর কান্দিরপাড়ে বাদুরতলা এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় আচরণবিধি লংঘনের অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া নিয়ে গণসংযোগে অংশ নেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। এতে নির্বাচনি আচরণবিধি লংঘন হয়েছে বলে অভিযোগ করে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, আমার কোনো এক সমর্থক প্রচারে একটি ঘোড়া নিয়ে এসেছে বলে জানতে পেরেছি। বিষয়টা আমার জানা ছিল না, আমি পারতপক্ষে আচরণবিধি লংঘনের মতো কোনো কাজ করার চেষ্টা করি না। আমি গণসংযোগ করি সাধারণ ভোটারদের কাছে যাই। তাদের কাছে ভোট প্রার্থনা করি।

অপরদিকে নগরীর মহানগর আওয়ামী লীগ কার্যালয় নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে বৈঠক করেছেন দলীয় নেতাকর্মীরা। বিকাল ৩টায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সবকটি সড়কে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে দলের দশটি টিম প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আচরণবিধি লংঘন করেছেন বলে শুনেছি। আমি উদাত্ত আহ্বান করব প্রার্থীরা যেন আচরণবিধি বজায় রেখে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যান, এক্ষেত্রে আমি সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD