শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রকাশ পেল নীলিমার তোমায় শুধু চাই বান্ধিতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

জনপ্রিয় কন্ঠশিল্পী নীলিমা নিগার সুলতানা। নিয়মিত গান করছেন। বৃহস্পতিবার প্রকাশিত হয় তার নতুন গানচিত্র ‘তোমায় শুধু চাই বান্ধিতে’। জাহাঙ্গীর মির্জার কথায় সংগীত আয়োজন করেছেন গীতিকার নিজেই। তার সঙ্গে ছিলেন টনি হিরা। গানটি গাওয়ার পাশাপাশি এতে মডেল হয়েছেন শিল্পী নিজেই।

সম্পাদনায় ছিলেন শাজিবুজ্জামান দিপু ও রং বিন্যাস আশিকুজ্জামান অপু। তারা এসময়ে সেরা জুটি আপন দুই ভাই । তাদের হাতের ছোঁয়ায় বহু সিনেমা, নাটক ও মিউজিক দর্শকদের মন জয় করেছেন।

গানচিত্রটি শিল্পীর ‘নীলিমার গান’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। বিভিন্ন মনোরম লোকেশনে হয় এর দৃশ্য ধারণ হয়। ভিডিও পরিচালনায় ছিলেন নীলিমা নিজেই। নতুন গান প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘এটি একেবারে ভিন্ন ধাঁচের একটি গান। এতে অন্যরকম মাদকতা খুঁজে পেয়েছি। আশা করছি, শ্রোতা-দর্শকরা গানটি বার বার শুনবে। দর্শকদের মধ্যে অনেকেই শিল্পীর প্রশংসা করেছেন।

ললাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD