শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতা নিহত, ৩ জন গুলিবিদ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের গুলিতে সিদ্দিক মণ্ডল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে চাঁদগ্রামের চরপাড়া মাঠে। নিহত সিদ্দিক মণ্ডল চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদগ্রামে দীর্ঘদিন ধরেই বংশ পরম্পরায় দ্বন্দ্ব চলে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে চাঁদগামের চরপাড়া মাঠে যায় মণ্ডল বংশের কৃষক বাদশা। এ সময় প্রতিপক্ষ মালিথা গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে বাদশার ভাইয়েরা মাঠে যায় বাদশাকে উদ্ধার করতে।

এ সময় প্রতিপক্ষের গুলিতে নিহত হন সিদ্দিক মণ্ডল। এ ছাড়া গুলিবৃদ্ধ হন তার ভাই ইউনুস (৪৮), খালেক (৪২), বাদশা (৪৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, সংবাদ শুনেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD