রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ সৌদি আরবের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

লাইট নিউজ : প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগের কথা জানিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। দেশটিতে নারী যাত্রীদের সেবার জন্য ৫০ জন বিমানবালা নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়। নিয়োগকৃতরা দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগদান করবেন।

সৌদি গেজেট জানিয়েছে, প্রথম ধাপে নারী বিমানবালারা জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে কাজে যোগ দেবেন।

সম্প্রতি এক ঘোষণায় সৌদি এয়ারলাইন্স জানায়, বিমানবালা হিসেবে নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

সৌদি এয়ারলাইন্সের চাহিদা অনুযায়ী ওজন ও উচ্চতা হতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে। সৌদিতে এবারই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD