বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিবন্ধী নারীর কন্যা সন্তানের দায়িত্ব নিলো জেলা প্রশাসন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

ঝিনাইদহে প্রতিবন্ধী এক নারী জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তান। খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে শিশুটির দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।

গত কয়েকদিন ধরেই এলাকার দিনমজুর আমজাদ ও তার পরিবার মেয়েটির দেখাশোনা করছিল। এ বিষয়ে আমজাদ জানান, কিছু বলতে ও শুনতে পারে না প্রতিবন্ধী মেয়েটি। অন্তসত্ত্বা দেখে তাকে বাড়িতে আশ্রয় দেন তারা।

শুক্রবার প্রসব বেদনা উঠলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কন্যা সন্তান জন্ম দেন তিনি। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তার দায়িত্ব নেয় জেলা প্রশাসন।

প্রাথমিকভাবে ওই নারীকে আশ্রয়দানকারী আমজাদ হোসেনের হাতে ১০ হাজার টাকা তুলে দেয়া হয়। পরবর্তীতে শিশুটির যাবতীয় খরচ প্রশাসন বহন করবে বলেও জানান জেলা প্রশাসক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD