শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি সমর্থিত শত শত যোদ্ধাকে হত্যা ও আটকের দাবি হুতিদের বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের অবদান বেশি: পুতিন হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও বিচারালয়ে উমেদারের দাপট ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না মাহাথির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বরং দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে তিনি সাবাহ রাজ্যের মুখ্যমন্ত্রী শাফি আপদালকে সমর্থন দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে মাহাথির এ ঘোষণা দিয়েছেন।

মাহাথির জানান, সমর্থক ও মিত্ররা বৃহস্পতিবারের বৈঠকে সর্বসম্মতভাবে শাফি আপদালকে নির্বাচন করেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নাজিব রাজাকের বিরোধিতা করেছিলেন এই শাফি।

তিনি বলেন, ‘আমি এই প্রস্তাবকে পুরোপুরি সমর্থন দিয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অবস্থা জানাতে জনগণের জন্য আমাদের একটি নিখাঁদ অবস্থান আছে।’

বৈঠকে মাহাথিরের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী এবং বর্তমান জোট নেতা আনোয়ার ইব্রাহিমকে উপ-প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়েছে। একই পদে থাকবেন মাহাথিরের ছেলে মুখরিজ।

২০২৩ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা। তবে ধারণা করা হচ্ছে, দেশটিতে আগাম নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি মালয়েশিয়ার বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে জোট বাঁধছে। কিন্তু মাহাথির কিংবা আনোয়ারের মধ্যে কাকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব চলছিল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD