শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রসব যন্ত্রণায় ছটফট করলেও হাসপাতালে ঢুকতে বাধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

প্রসব যন্ত্রণায় হাসপাতালের গেটের সামনে ছটফট করছিলেন এক গর্ভবতী নারী। স্বজন ও স্থানীয়দের শত অনুনয়-বিনয় এবং কান্নাকাটিতেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ওই নারীকে। নারীর বুকফাটা চিৎকারে জড়ো হতে থাকেন আশপাশের মানুষ। এক পর্যায়ে ক্ষুব্দ লোকজন হাসপাতালে গেটে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর গুটিয়া ইন্টারন্যানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ভুক্তভোগী নারী টঙ্গীর গুটিয়া এলাকার দরিদ্র কৃষক সোহেল হোসেনের (২৮) স্ত্রী। বিক্ষোভ চলাকালে ওই নারী অচেতন হয়ে পড়লে অন্য একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে জমজ ছেলে সন্তান প্রসব করেন তিনি।

স্থানিয়া বাসিন্দা মো. লিটন জানান, গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে গত রবিবার থেকে করোনা পরীক্ষা হচ্ছে। সরকার নির্ধারিত ফি ৩ হাজার ৫০০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৩ হাজার ৮০০ টাকা। হাসপাতালে করোনা পরীক্ষা করতে বাধ্য করার জন্যই দরিদ্র ওই প্রসূতির সাথে এমন অমানবিক আচরণ করা হয়েছে।

এ ব্যাপারে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার বলেন, ওই রোগী কয়েক দিন আগে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন। তখন করোনা পরীক্ষা করতে বলা হলেও করেননি। তিনি পরীক্ষা না করে হাসপাতালে আসায় ডাক্তার ও নার্সরা করোনা রোগী সেন্দেহে তাকে ভর্তি করাতে রাজি হননি। তাছাড়া এই রোগীর যে ধরণের সাপোর্ট প্রয়োজন, তাদের তখন তা ছিল না। করোনা টেস্টে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD