শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক মোটেই তিক্ত নয়: আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২

বলিউড সুপারস্টার আমির খান। কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন। তবে তাদের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

‘কফি উইথ করন’ টক শো-তে হাজির হয়েছিলেন আমির খান। নির্মাতা করন জোহরের এই অনুষ্ঠানেই প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তার বর্তমানে সম্পর্ক কেমন তা নিয়ে কথা বলেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।

আমির খান বলেন, ‘আমার মনে দুই প্রাক্তন স্ত্রীর জন্য প্রচুর শ্রদ্ধা আর সম্মান রয়েছে। আমরা সবসময় একটাই পরিবার থাকব।’ এছাড়া তিনি জানান, প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক মোটেই তিক্ত নয়, যেমনটা অনেকে ভাবেন। শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা সকলে একসঙ্গে সময় কাটান, নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নেন। এই অভিনেতার দাবি, পরস্পরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে সেটা পুরোপুরি আন্তরিক।

‘লগান’ সিনেমার সেটে আমির ও কিরণের পরিচয় হয়। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। গত বছর জুলাইয়ের ডিভোর্সের ঘোষণা দেন আমির ও কিরণ। এর আগে রিনা দত্তের সঙ্গে সংসার পেতেছিলেন আমির। তাদের দুই সন্তান— ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির-কিরণের এক ছেলে আজাদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD