শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রীতি জিনতা বিরতি শেষে কার সঙ্গে বলিউডে ফিরছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

বলিউড নায়িকা প্রীতি জিনতা। তিনি নব্বই দশকের শেষ দিকে শাহরুখ খান অভিনীত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা ‍শুরু করেন। এ সিনেমার নাম ‘দিল সে’।

নির্মাতা মণি রত্নম পরিচালিত ‘দিল সে’ সিনেমার মাধ্যমেই অভিনয়ের হাতেখড়ি হয় প্রীতির। তারপরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নামাস্তে’ ও ‘বীর জারা’-র মতো সিনেমা কাজ করেছেন প্রীতি।

প্রীতি জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো মেগা স্টারদের সঙ্গে। তবে গত দেড় দশকে ধরে সিনেমার পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের এ নায়িকা।

জানা গেছে, সেই বিরতির শেষে সিনেমায় ফিরছেন প্রীতি। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বলিউডের পর্দায় আসতে যাচ্ছেন এ নায়িকা। সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গেছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ।

ভারতীয় একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমেই নাকি পর্দায় ফিরতে যাচ্ছেন প্রীতি। সেই সিনেমার লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে বলিউডে ফিরে এসেছেন নায়িকা।

এর আগে ‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ সিনেমায় সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর-২’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি।

সেই সিনেমায় আমিশা প্যাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ সিনেমার সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন বলিউড পারফেক্টশস্টি আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হচ্ছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD