শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রেমিককে প্রকাশ‌্যে আনলেন মিনিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বা। অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ব‌্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। গুঞ্জন উড়ছে, দিল্লির ব‌্যবসায়ী আকাশ মালিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি তিনি।

এবার সেই সম্পর্ক প্রকাশ্যে আনলেন মিনিশা। বর্তমানে আকাশের সঙ্গে গোয়ায় অবসর কাটাচ্ছেন তিনি। ৩৬ বছর বয়েসী এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেছেন। নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে দারুণ উচ্ছ্বসিত মিনিশা। এ বিষয়ে মিনিশা-আকাশের কোনো বক্তব‌্য পাওয়া না গেলেও বলিউড হাঙ্গামাকে একটি সূত্র নিশ্চিত করেছেন—চুটিয়ে প্রেম করছেন এই যুগল।

২০১৫ সালে হোটেল ব্যবসায়ী রায়ান থামকে বিয়ে করেন মিনিশা। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। ২০২০ সালের আগস্টে এই দম্পতির আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

‘হানিমুন প্রাইভেট লিমিটেড’, ‘দাস কাহানিয়া’, ‘কিডন্যাপ’, ‘ওয়েলডান আব্বা’, ‘বাচনা অ্যায় হাসিনো’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন মিনিশা। তবে বর্তমানে সিনেমায় খুব বেশি নিয়মিত নন এই অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD