শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফতুল্লায় ভবনে গ্যাস বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লার লালখাঁ এলাকায় একটি পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে মায়া রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৬টার পর ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে সকালে কেউ রান্না করার জন্য চুলা জ্বালালে রুমের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে বিকট শব্দ হয়। এতে পাশের আরও দুটি বাড়ি ও দোকানে ক্ষতি হয়। দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD