শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফতুল্লায় ৪ শ্রমিক হত্যায় ২ আসামির ফাঁসি, ৯ জ‌নের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে চার বাল্কহেড শ্রমিককে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও নয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- তাজুল ইসলাম ও মহি ফিডার।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- চাঁন মিয়া, দুলাল মিয়া, মজিবুর, শফিকুল, আব্দুল মান্নান, আরিফ, জলিল, সাইফুল ইসলাম, দুলাল, ইব্রাহীম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর কেএম ফজলুর রহমান জানান, ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর আসামিরা সিলেট থেকে শাহপরান নামে বাল্কহেড দিয়ে পাথর এনে মুন্সিগঞ্জ একটি সিমেন্ট কারখানায় নামায়। এরপর বাল্কহেডটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে তা ঠিক করে টেস্ট করার জন্য ফতুল্লার বক্তাবলী চোরে এনে রাখেন।

এখান থেকে নাসির মিয়া, মঙ্গল, ফয়সাল ও হান্নান নামে চার নিখোঁজ হন। পরে ২১ সেপ্টেম্বর মেঘনার চরে মঙ্গল ও নাসিরের হাত পা বাঁধা মরদেহ পাওয়া গেলে বাকি দুজনের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়। এ মামলায় তদন্তে পুলিশ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD