শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফরিদপুরে একদিনে মৃত্যু ৯, শনাক্ত ১১৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

ফরিদপুর গত ২৪ ঘণ্টায় করোনায় ২ ও উপসর্গে নিয়ে ৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২১৭ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৬২১ জনের।

করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদরের তিনমদির ডাঙ্গী গ্রামের হাজেরা বেগম (৭০) ও মধুখালী উপজেলার বাগাট গ্রামের সাহেরা বেগম (৪৫)।

করোনা উপসর্গে মৃত্যু হওয়া ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাবুরপুর গ্রামের অঞ্জলি দাস (৬৫), বোয়ালমারীর ইসলামপুরের তাসলিমা বেগম (৩০) এবং একই উপজেলার ধোপাপাড়া গ্রামের ফেরদৌসী বেগম (৫২), ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের আরিফ বাজার এলাকার মোতালেব মিয়া (৭৫)। বাকি ৩ জন রাজবাড়ী সদর থানার বাসিন্দা।

এদিকে ফরিদপুরে নতুন করে যে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে বোয়ালমারীতে ৪, ভাঙ্গায় ১, নগরকান্দায় ৩, মধুখালীতে ৯, চরভদ্রাসনে ১, সদরপুরে ৬, ফরিদপুর সদরে ৯১ ও সালথায় ১ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD