সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের আহবায়ক কমিটি গঠন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা আদি দূরত্ব পাওয়ার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এই কমিটির মাধ্যমে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের সকল পাওনা আদির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন এবং দ্রুত বকেয়া অর্থ পাওয়ার বিষয়ে কাজ করে যাবেন ।

মধুখালী প্রেসক্লাবে চিনিকলের অবসরপ্রাপ্ত বয়েলিং হাউস ফোরম্যান মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিনিকলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক, সাবেক উপ- সাধারণ সম্পাদক সম্পাদক আলী আকবর, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুশীল কুমার, সাবেক দপ্তর সম্পাদক মীর আব্দল মান্নান মোঃ নুরুজ্জামান মোল্লা সহ ৭০ থেকে ৮০ জন অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।

চিনিকলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল হক বলেন অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীদের বকেয়া গ্ৰছুটির টাকা পাওনা রয়েছে , মজুরি কমিশনের শ্রমিকদের গ্ৰছুটির বকেয়া টাকা পাওনা রয়েছে , এছাড়া প্রফিডেন্ট ফান্ডের টাকা এখন পর্যন্ত বাকি রয়েছে কিছু শ্রমিকের ছুটির টাকা এখনো পরিষদ হয় নাই এই সমস্তত পাওনাদি দ্রুত পরিশোধের জন্য আমরা মিলের ব্যবস্থাপনা পরিষদের কাছে জোর দাবি জানাই । তিনি আরো বলেন মিলের অনেক শ্রমিক তিন থেকে চার বছর আগে অবসরে গেছেন মিল কর্তৃপক্ষ অবসরকালীন কোন টাকা পরিশোধ করেন নাই এতে অনেক শ্রমিক-কর্মচারী অমানবতার জীবনযাপন করছেন পাওনাদি না পাওয়াা বিনা চিকিৎসায় অনাহারে-অর্ধাহরে দিন কাটাচ্ছেন, অর্থ না থাকায় তাদের ছেলেমেয়েদের কোন কর্মসংস্থান হচ্ছে না।

আলোচনা সভা শেষে সকল দাবি আদায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মোঃ আলী আকবর কে আহবায়ক , আব্দুল মান্নান কে যুগ্ন আহবায়ক ও মোঃ ফরোজ মিয়া কে কোষাধক্ষ্য করা হয় উক্ত কমিটির নির্বাহী সদস্য গণ হল সুশীল কর, সিদ্দিক আলী খান, আব্দুল আজিজ, বিল্লাল মোল্লা, আনোয়ার হোসেন, মজনু বিশ্বাস, খন্দকার আসমত আলী ও মোহাম্মদ হাবিবুর রহমান।

লাইট নিউজ/এসএমআবা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD