শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফরিদপুর মেডিকেলের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) ও হাসপাতালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায়।

রোববার দুপুরে ফমেক ও হাসপাতালের একাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের পর ফমেক ছাত্রলীগ নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে ফমেকের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, আজকের (রোববার) একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে বঙ্গবন্ধুর নামে নামকরণ করার। আগামী দুই-একদিনের মধ্যে এ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা আশা করছি আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ফমেক ও হাসপাতালের জন্মদিবসে এটির নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল করার ঘোষণা আশা করছি। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন।

সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD