শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফাইনালে ওসাকার নাম প্রত্যাহার, শিরোপা আজারেঙ্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

ফাইনালের টিকিট কেটে রেখেছিলেন নাওমি ওসাকা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলতে পারেননি। বাঁ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শনিবারের ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জাপানি এ তারকা।

নিউইয়র্কে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনে মেয়েদের এককের ফাইনালে বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে খেলার কথা ছিল বিশ্বের দশম সেরা খেলোয়াড় ওসাকার।

ফলে না খেলেই শিরোপা পেয়ে যান ফাইনালিস্ট আজারেঙ্কা। ২০১৬ সালের পর এই প্রথম শিরোপা জিতলেন সাবেক নাম্বার ওয়ান এ তারকা।

আসরের সেমিফাইনাল থেকে শুরুতে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ওসাকা। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জ্যাকব ব্লেক হত্যার প্রতিবাদে খেলা থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। পরে সিদ্ধান্ত পাল্টে ফেলেন। শেষ চারে বেলজিয়ান প্রতিপক্ষ এলিসে মের্টেন্সকে হারিয়ে উঠেন ফাইনালে।

সোমবার, ৩১ আগস্ট থেকে কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন। গ্র্যান্ড স্ল্যাম আসরের জন্য নিজের ফিটনেস নিয়ে চিন্তায় পড়ে গেছেন ওসাকা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের প্রথম রাউন্ডে স্বদেশী মিসাকি দোই’র বিপক্ষে লড়বেন আসরের সাবেক এ চ্যাম্পিয়ন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD