শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফিফা র‍্যাংকিংয়ে সেরা পাঁচে পর্তুগাল, বাংলাদেশের অবস্থা অপরিবর্তিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
fifa ranking, RTV online

করোনার দাপট শুরুর হওয়ার পর প্রথমবারের মতো র‍্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান বেলজিয়ামের দখলেই রয়েছে। শীর্ষ পাঁচে উঠে এসেছে পর্তুগাল আর বাংলাদেশের অবস্থান ১৮৭ নম্বরে।

লকডাউন পূর্ববর্তী সময় প্রথম চারে থাকা সবগুলো দলই নিজেদের অবস্থানেই রয়েছে।
ফুটবলের সর্বোচ্চ সংস্থার র‍্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় এবং চতুর্থস্থানে ব্রাজিল এবং ইংল্যান্ডের দখলেই রয়েছে। তবে পঞ্চমস্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্বাধীন পর্তুগালের উন্নতি হয়েছে

করোনার প্রভাব শুরু হওয়ার আগে প্রকাশিত র‍্যাংকিংয়ে নেশনস লিগ বর্তমান চ্যাম্পিয়নরা ছিল সপ্তম স্থানে। দুই ধাপ এগিয়ে এসেছে তারা।

স্পেন সাত ও ক্রোয়েশিয়া আট নম্বর স্থানে রয়েছে। লিওনেল মেসির আর্জেন্টিনা অবস্থান করছে নবম স্থানেই। দশম স্থানে রয়েছে কলোম্বিয়া।

এদিকে এশিয়া অঞ্চলে তেমন পরিবর্তন নেই। শীর্ষস্থানীয় দেশ হিসেবে ক্রমতালিকায় ২৮ নম্বরে জাপান। ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার ৫৫ নম্বরে। বাংলাদেশ আছে আগের অবস্থানে ১৮৭ নম্বরে। তবে এক ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ১০৯ নম্বরে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD