সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ফিলিপাইনে ভ্রমণ যেতে পারবেন বাংলাদেশিরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : ভ্রমণের জন্য এখন ফিলিপাইনে যেতে পারবেন বাংলাদেশিরা। দেশটি জরুরি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্তের কারণে আগামী ৬ সেপ্টেম্বর থেকে বিদেশিরা ফিলিপাইনে ভ্রমণে যেতে পারবেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ দশ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিলিপাইন সরকার।

শনিবার (০৪ সেপ্টেম্বরঘ) প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে ম্যানিলা টাইমস জানিয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লোকজন আগামী ৬ সেপ্টেম্বর থেকে দেশটিতে যেতে পারবেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হ্যারি রক জানান, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD