শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফুল দেয়া নিয়ে ইবিতে মারামারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবসে ফুল দেয়া নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে নির্বাচিত ও অনির্বাচিত দুই সংগঠনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় বেদির ফুল পদদলিত হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন শেষে মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

পরে নির্বাচিত কর্মকর্তা সমিতি থেকে বেরিয়ে আসা নতুন সংগঠন ‘অফিসার্স অ্যাসোসিয়েশনের’ পক্ষ থেকে কর্মকর্তারা ফুল দিতে যায়।

এসময় তাদের এক কর্মকর্তা জুতা পায়ে বেদিতে উঠলে কর্মকর্তা সমিতির সদস্যরা বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা পরে উভয়পক্ষের কর্মকর্তারা হাতাহাতিতে জড়িয়ে পরে। পরে মারামারির ঘটনাও ঘটে।

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শ্রদ্ধাঞ্জলি দিতে আসে টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা। এসময় নির্বাচিত কর্মচারী সমিতি বাধা দেয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, একদল লোক অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেছে। এ ধরণের আচরণ অনভিপ্রেত ও শহীদদের প্রতি অবমাননার শামিল বলে আমি মনে করি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD