ফেনীর দাগনভূঞা উপজেলায় করোনা উপসর্গে আনোয়ার উদ্দিন (৫৩) নামে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ফেনী মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, অধ্যক্ষ আনোয়ার উদ্দিন গত কদিন ধরে জ্বরে ভূগছিলেন। বুধবার শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় তিনি ফেনী মেডিনোভা হাসপাতালে আসেন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। রাতে শ্বাসকষ্ট বেড়ে ২টার দিকে তিনি মারা যান।
শহরের ডাক্তারপাড়ায় তিনি স্বপরিবারে দীর্ঘদিন বসবাস করে আসছেন। তিনি এখানে অন্বেষা স্কুল ও কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে এটি বন্ধ করে দেন। উত্তর আলীপুর হাই স্কুলে তিনি সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরে প্রধান শিক্ষক হন। তার আপ্রাণ চেষ্টায় স্কুলটি কলেজ মানে উন্নীত হয়।
লাইটনিউজ