শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই জিতবে: মাহমুদুর রহমান মান্না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনে বিএনপিই জিতবে। অনেকে অনেক কথা বলছে, বড় বড় সভা করছে। কিন্তু মানুষ শেষ পর্যন্ত বিএনপির দিকেই তাকিয়ে আছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রবিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হারুন, বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

মান্না বলেন, আমার বয়স ৭৫ বছর। হয়তো আমি ৫-১০ বছর পর বেঁচে থাকবো না। এখন সুস্থ থাকলেও আমি চাই, তরুণ প্রজন্ম দায়িত্ব নিক। যদি তারা জ্ঞান ও বুদ্ধিকে গুরুত্ব দেয় এবং আন্তরিকভাবে দেশ গড়তে চায়, তাহলে তারাই পারবে এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে।

তিনি বলেন, আমাদের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। জয়নুল আবেদিন ফারুকের ওপর যে নির্যাতন হয়েছিলো, তা এক সময় ম্লান হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে- জুলাই-আগস্টে ২০ দিনের মধ্যে দেড় হাজার মানুষকে হত্যা করেছে- সেটি ভাষায় প্রকাশযোগ্য নয়। এ ঘটনার ঘৃণা প্রকাশ করার মতো ভাষাও আমাদের হাতে নেই।

ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে মান্না বলেন, আলাল বললেন ছাত্র-জনতার অভ্যুত্থান, কিন্তু আমি বলি- এটা শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান। কই এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ মারা যায়নি, সব নিহতই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি নিজে বগুড়ার মানুষ, সেখানে ১১ জন নিহত হয়েছিলো- তারা সবাই খেটে খাওয়া সাধারণ মানুষ।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, সংগঠনটির সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD