শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেব্রুয়ারিতে ২৫ কোটি টাকার ফুল বিক্রি করবে যশোরের ফুল চাষিরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

পহেলা ফাল্গুন ‘ভালোবাসা দিবস’ ও ২১ ফেব্রুয়ারিতে ২৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যশোরের গদখালী ফুলের বাজার। এরইমধ্যে বিক্রি হয়েছে ১৫ কোটি টাকার ফুল। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের ফলন ভালো হওয়ায় দামও ভালো পাওয়ার আশা করছেন তারা।

গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবার, গ্লাডিউলাস, জিপসিসহ প্রায় ১১ প্রজাতির বাহারি ফুলে ছেয়ে গেছে যশোরের ঝিকরগাছা উপজেলার বেশ কয়েকটি গ্রাম। চলতি মৌসুমে এ অঞ্চলে প্রায় ৬৫০ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়েছে। সারা বছর বাজারে ফুলের সরবরাহ থাকলেও ফাল্গুন, ভালোবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারি এলে সারাদেশে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এ বছর বিশেষ এ তিনটি দিবসকে কেন্দ্র করে ২৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় চাষি ও বিক্রেতারা।

ফুল বিক্রি নিয়ে চাষিরা বলেন, আমি ১০ হাজার গোলাপ ফুল নিয়ে এসেছিলাম। আনার সাথে সাথে সবগুলো বিক্রি হয়ে গেছে। ফুলের বাজার খুব ভালো পেয়েছি। আমরা এতে খুব খুশি। এবার ফুলের দাম অনেক।

ফলন ভালো হওয়ার পাশাপাশি এবার দেশের পরিবেশ স্থিতিশীল থাকায়, নির্ধারিত সময়ে ফুল বিক্রির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, ক্ষুদ্র বাজার যদি ভালো যায়। তাহলে এ বছরের যে লক্ষ্যমাত্রা ৬০ থেকে ৭০ কোটি টাকা তা এবার পূর্ণ হবে।

এছাড়াও প্রতিবছর জেলাটিতে প্রায় ১’শ ৫০ কোটি টাকার ফুল বিক্রি হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে চাষি ও বিক্রেতারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD